ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের পাশ থেকে অজ্ঞাত নামা এক যুবকের আগুনে পুড়া মরদেহ উদ্ধার করা হয়েছে । ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ গজারি বনের ভেতর শুকনো পাতা খড়কুটো দিয়ে পুড়ানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল হতে অঙ্গার হওয়া মানবদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মেরাজুল ইসলাম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পিবিআই এবং ডিবি পুলিশ গাজীপুর।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার- বরমী আঞ্চলিক সড়কের বৃন্দাবন এলাকার গজারি বনের পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
অজ্ঞাত নামা যুবক (২০) এর পরিচয় সনাক্তের জন্য কাজ করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল হতে আগুনে পুড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০ বছর। ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা খুনীরা তাকে হত্যার পর নির্জন গজারী বনের পাশে এনে শুকনো পাতা ও খড়কুটোর মাধ্যমে তাকে পুড়ানো হয়েছে। এতে তার শরীর পুড়ে আঙ্গার হয়ে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)