• লিড নিউজ
  • জাতীয়

‎পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জেদ্দায় ওআইসি সম্মেলন শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ দুঃখজনক, এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ। গতকাল (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

‎খলিলুর রহমান বলেন, ‘ফিলিস্তিনের ব্যাপারে তাদের যে অধিকার, সে ব্যাপারে আমাদের শুরু থেকে চিরকালের যে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমাদের যে অবস্থান। সে দৃঢ় অবস্থান থাকবে। ফিলিস্তিন প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন। কোনোভাবে কোনো পরিবর্তন হবে না।’
‎
‎তিনি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে কোনোকিছু বলছি না। আমরা আমাদের মতো করে বন্ধুদের বাঁচানোর চেষ্টা করছি। এ ধরনের যুদ্ধ কারও জন্য মঙ্গলকর নয়।’
‎
‎এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কোন দেশ সফর করবেন- তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান ড. খলিলুর রহমান।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo