• জাতীয়

ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আসাদুজ্জামান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়। স্বচ্ছতার এই পথ অনুসরণ করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীদের স্বার্থ যেমন দেখতে হয়, তেমনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হয়। একই সঙ্গে বিচার বিভাগের ভালো-মন্দ দেখাও আমাদের নৈতিক দায়িত্ব।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তখন জোর দিয়ে বলেছেন যে, বিচার বিভাগকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।

তিনি প্রত্যাশা করেন, বিচারকরাও স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাবেন।

আসাদুজ্জামান বলেন, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠানকে যদি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন  না করি, তবে তা একসময় ধ্বংসের পথে চলে যায়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এবং সুপ্রিমকোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমান বক্তব্য রাখেন।

ইফতার শেষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করেন।

মন্তব্য (০)





image

এইচএসসি পরীক্ষায় বডি ক্যামেরা, গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস...

নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্...

image

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

নিউজ ডেস্ক : এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানি...

image

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ

নিউজ ডেস্ক : গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলীয় নেতার নির্বাচন...

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের...

image

নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন

নিউজ ডেস্ক : তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে &l...

  • company_logo