ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে একজন এনজিও কর্মীকে গণধর্ষন মামলায় অভিযুক্তদের মধ্যে একজনকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাবের যৌথ টিম। গেল মাসের ২৮ তারিখে গণধর্ষনের শিকার হন ওই এনজিও কর্মী।
গ্রেপ্তার বিশ্বনাথ রায় (২৬) চিরিরবন্দরের নরশতপুর মাছুয়াপাড়ার কানু চন্দ্র রায়ের ছেলে।
র্যাব ১৩ মিডিয়ার দ্বায়িত্বে থাকা সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গণধর্ষনের শিকার নারী একজন এনজিও কর্মী। বেসরকারি ইন্সুরেন্স কোম্পানীতে ৫/৬ জন ব্যক্তির পলিসি করিয়ে দিবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে মোবাইল ফোন কলে আহবান জানিয়েছিল পুর্ব পরিচিত আতিকুল ইসলাম (২৪) নামে এক যুবক। গেল মাসের ২৮ তারিখে দুপুর সাড় ১২ টার দিকে ওই নারীকে স্থানীয় ডাঙ্গারবাজারে ডেকে নেয় সে। ডাঙ্গারবাজার থেকে বিশ্বনাথ রায় নামে আরেক যুবক তাকে নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় হতে ফকিরপাড়াগামী পাকা রাস্তা দিয়ে কথিত গ্রাহকের বাড়ীতে নিয়ে যাচ্ছিল। এসময় ওৎ পেতে থাকা তার অন্যান্যরা জোর করে ওই নারীকে ভুট্টাক্ষেতে টেনে নিয়ে যায়। হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে অসুস্থ অবস্থায় ফেলে যায় তারা। এব্যাপারে ৩০ জানুয়ারী নিজে বাদীনি হয়ে জড়িতদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী/০৩) তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৭) ধারায় একটি গণধর্ষণ মামলা করেছে সে। মামলা নং-২২/২৫
অভিযুক্তদের গ্রেপ্তারে গতকাল বৃস্পতিবার( ২৬ ফেব্রুয়ারী) বিকালে ঢাকার বংশালের গুলিস্তান কাপ্তান বাজারে যৌথ অভিযানে অভিযুক্ত ২ নম্বর আসামী বিশ্বনাথ রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-১০, সদর কোম্পানীর সদস্যরা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)