• লিড নিউজ
  • জাতীয়

‎আমরা পাহারাদারের ভূমিকায় কাজ করবো: পানিসম্পদমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রকল্পগুলোতে কেউ যেন দুর্নীতি করতে না পারে, এজন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবো।’ আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

‎পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ আজকে পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।’
‎
‎তিনি বলেন, ‘খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ এ কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে। এবং আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করবো।’
‎
‎তিনি আরও বলেন, ‘হাওরের ফসল রক্ষায় বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতি মুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি রাখবে।’
‎
‎মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি।’

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo