ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
বৃহষ্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। নবনির্বাচিত সংসদ সদস্যর সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য জাহিদুল ইসলাম ধলু নওগাঁর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, সকল জনগনকে সমান দৃষ্টিতে দেখে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। নওগাঁর সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নড়াইল প্রতিনিধি : নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের এক শিশু...
বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি ব...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর থেকে র্যাব-১...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুল...

মন্তব্য (০)