• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এই অভিযানে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

অভিযানে ভোক্তা অধিকার পরিপন্থী কাজের প্রমাণ পাওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন এবং তেলের সঙ্গে চিটাগুড় ও পামঅয়েল মিশিয়ে ভেজাল তৈরির দায়ে মেসার্স সেলিম ওয়েল মিলকে ৬০ হাজার টাকা, একই ধরনের ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে মেসার্স আঠারবাড়ী ওয়েল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সারের দোকানে অবৈধভাবে ডিজেল মজুত ও বিক্রির দায়ে মেসার্স আবুল বাশার সার বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান জানান, তেলের মিলগুলোতে তল্লাশি চালিয়ে দেখা গেছে, সরিষার তেলের সাথে মানবদেহের জন্য ক্ষতিকর ও প্রতারণামূলকভাবে চিটাগুড় এবং পামঅয়েল মেশানো হচ্ছিল। এছাড়া অত্যন্ত নোংরা পরিবেশে তেল উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমাদের এই তদারকি নিয়মিত চলবে। জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কোনো আপস করা হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য (০)





image

ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ পথে দেশে আসতে গিয়ে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি : ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধভাবে ভারতে অবস্থান করার পর বেনা...

image

কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় বিপুল পরিমাণ বিদেশি বিয়া...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশের ব...

image

টেন্ডার দাখিল নিয়ে পাবনায় বিএনপি'র আক্রমণে জামায়াতের সেক...

পাবনা প্রতিনিধি : হাটের টেন্ডার শিডিউল দাখিল করা নিয়ে পাবনার  চাটমো...

image

শীতলক্ষ্যা নদীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাই ও হত্...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর ব্যাটারিচালিত অট...

image

ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়ক: সংযোগ সড়ক না থাকায় কাজে আ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১৫ কি.মি. দ...

  • company_logo