• খেলাধুলা

এবারো দলে জায়গা পাচ্ছেন না নেইমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে শেষ পর্যন্ত নেইমার জুনিয়র জায়গা পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল জাতীয় দল দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, এই দুই ম্যাচের স্কোয়াডেও নেইমারকে রাখছেন না কোচ আনচেলত্তি। ইতালির খ্যাতিমান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য থেকেও একই বিষয় জানা যায়।

আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের মাঠে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা, যা হবে বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। শোনা যাচ্ছে, এই দুই ম্যাচের পরই আনচেলত্তি চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন। ফলে সান্তোস তারকা নেইমারের দলে থাকা না-থাকা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমার সতীর্থদের সঙ্গে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, এবারের আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ। সম্প্রতি অবসরের ভাবনাও প্রকাশ করেছেন সাবেক এই বার্সেলোনা তারকা।

আনচেলত্তি আগেই স্পষ্ট করেছেন, দল গঠনে খেলোয়াড়দের বর্তমান ফিটনেস ও পারফরম্যান্সই হবে প্রধান বিবেচ্য বিষয়; শুধু নাম বা অতীতের সাফল্য দিয়ে সুযোগ মিলবে না। অনেকে মনে করছেন, সান্তোসের সাম্প্রতিক ব্যর্থতার পর নেইমারকে না নেওয়ার সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে। তবে ইএসপিএনের দাবি, এই বিদায় জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কোনো প্রভাব ফেলেনি।

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনও নেইমারের শারীরিক অবস্থা ও মাঠের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে। পরিকল্পনা ছিল, সান্তোসে নিয়মিত খেলে ছন্দে ফিরলে তবেই তাকে জাতীয় দলে ফেরানো হবে। আপাতত নেইমারকে ছাড়াই দল কতটা ভারসাম্যপূর্ণ হতে পারে, সেটিই আনচেলত্তির মূল ভাবনা।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo