ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: রমজান মাস উপলক্ষে নওগাঁর রাণীনগরের সুবিধা বঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাণীনগর মহিলা কলেজ মাঠে জার্মানী দাতা সংস্থা মুসলিম হেলফেনের অর্থায়নে সোশ্যাল এইড এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সোশ্যাল এইড এর নির্বাহী পরিচালক বাবুল আকতার, প্রোগ্রাম সাপোর্ট অফিসার নূরে জান্নাত নিতি, সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি ও ৩০ পিচ ডিম। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এসময় উর্দ্ধগতির এই জীবনযাত্রায় ইদ উপহার হিসেবে এমন খাদ্য সহায়তা পেয়ে খুশি সুবিধাভোগীরা। আয়োজকদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছে খাদ্যসামগ্রী পাওয়া অসহায়, দরিদ্র ও দু:স্থ মানুষরা।
বেনাপোল প্রতিনিধি : ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধভাবে ভারতে অবস্থান করার পর বেনা...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশের ব...
পাবনা প্রতিনিধি : হাটের টেন্ডার শিডিউল দাখিল করা নিয়ে পাবনার চাটমো...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর ব্যাটারিচালিত অট...

মন্তব্য (০)