ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের সীমান্ত গ্রাম আষ্করপুরের দক্ষিন গোবিন্দপুরে বাড়ীতে র্যাবের অভিযানে নেশাজাতীয় ২৫৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের বোতল উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী সন্দেহে মোজাম্মেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। গেল মধ্যরাতে ওই অভিযান চালানো হয়।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে জেলা সদরের ভারতীয় সীমান্তবর্তী ৯ নং আশকরপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে নেয়ামুদ্দীনের ছেলে মোজাম্মেল হকের (৪৫) বসত বাড়ীতে অভিযান চালিয়ে নেশা জাতীয় ভারতীয় ২৫৯ বোতল এস্কাফ নামক সিরাপ উদ্ধার করা হয়েছে৷ তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর কোতওয়ালী ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)