ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ( ২৩ ফেব্রুয়ারি) সোমবার মধ্যরাত ১ টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা"র সদস্যরা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় উক্ত এলাকা হতে সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।
জামালপুর প্রতিনিধি : জামালপুর-০৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ই...
চট্টগ্রাম প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরে ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আলোচিত ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ এক সভা অন...

মন্তব্য (০)