• সমগ্র বাংলা

ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪ ‎

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৪জন আগুনে দগ্ধ হয়েছেন। 

‎রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

‎দগ্ধরা হলেন শেখ নোমান (৩৫), পিংকি আক্তার (৩২), দম্পতির ছেলে রোহান (৩) ও শেখ নোমানের শ্যালক অপু (২৩)।

‎মো. মামুন নামে একজন তাদের হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, হাজারীবাগে রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে ভর্তি করা হয়।

‎তিনি আরও বলেন, শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে তিনি রায়েরবাজারে ১৪৭ নং জাহানারা ভিলার ৬তলার নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।

‎এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, হাজারীবাগের রায়েরবাজার এলাকা থেকে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়ে এসেছেন। 

‎তিনি আরও বলেন, শেখ নেমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ ও তার শ্যালক অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জ থেকে কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আলোচিত ...

image

নওগাঁয় সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ এক সভা অন...

image

মহান আল্লাহ তা'আলা আমাকে যে এতবড় দায়িত্ব দিয়েছেন সেই আ...

পাবনা প্রতিনিধিঃ এক সময় দল পালার জন্য সরকারের টিআর কাবিখা প...

image

হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দর ভোগান্তি দূর হবে: মা‌...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ হজ্জ ও প্রবাসী যাত্রীদের যেন বিমা...

image

নবাবগঞ্জে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজির সাথে মুখোমু...

  • company_logo