ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম নিষিদ্ধ -এর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বলে জানা গেছে নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর এবং পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দার।
পতাকা উত্তোলন শেষে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি প্রতীকের প্রার্থী মো. রাকিবুজ্জামান লস্কর রাকিব দাবি করেন, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবুর নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
তবে এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকা কিছুই পাইনি।”
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)