• লিড নিউজ
  • জাতীয়

‎মাতৃভাষা দিবসে বাংলায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকা’-র অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

‎ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।’

‎তিনি আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের মানুষের সাথে সংহতি জানাই।’

‎বাঙালির হৃদয়ে আজ শোক আর গৌরবের অদ্ভুত এক শিহরন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। রাষ্ট্রাচার অনুযায়ী শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম প্রহর থেকেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার চত্বর, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয়েছে।

মন্তব্য (০)





image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

image

‎৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ...

নিউজ ডেস্কঃ দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দ...

  • company_logo