• খেলাধুলা

আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি বড় এক দুশ্চিন্তাই উপহার দিয়েছিলেন দিনকয়েক আগে। চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন, এরপর তার ফেরা নিয়েও দুশ্চিন্তা ছিল দলে। তবে এবার তিনি বড় এক সুখবর দিয়েছেন। মেসি আবারও অনুশীলনে ফিরেছেন। 

ইন্টার মিয়ামির হয়ে দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তার ফেরার সময়টা আরেকটু পরেই ধরা হয়েছিল, তবে তার আগেই তিনি ফিরে এসেছেন। এমএলএস মৌসুম শুরুর ঠিক আগে এই খবর এসেছে। এতে স্বস্তি পেয়েছেন ক্লাব ও জাতীয় দলের সমর্থকেরা।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে চোট পান মেসি। ইকুয়েডরে বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে গিয়ে তার বাম উরুর হামস্ট্রিংয়ে সমস্যা হয়। এরপর কিছুদিন তিনি দলীয় অনুশীলনের বাইরে ছিলেন।

তার অনুপস্থিতিতে দুশ্চিন্তা বাড়ে। সামনে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তাই সবাই তার দ্রুত সুস্থতা চাইছিল। এরই মধ্যে তিনি ফিরে এসেছেন মাঠে।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকে মেসি স্বাভাবিক অনুশীলন শুরু করেছেন। তাকে বেশ ফিট দেখাচ্ছিল। আগে ধারণা করা হয়েছিল অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু তিনি তার আগেই ফিরলেন।

দলের কোচ হাভিয়ের মাসচেরানোর নেতৃত্বে কোচিং স্টাফ এখনো নিশ্চিত করেনি, ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে তিনি খেলবেন কি না। শেষবারের মতো তার ফিটনেস পরীক্ষা করা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির বাগড়া

নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ। আজ থেকে শুরু স...

image

‘চাইলে অনেক কিছু বলতে পারি না, তবে বলবো কোনো এক সময়’

স্পোর্টস ডেস্ক : দেশের হারিয়ে যাওয়া প্রতিভাবান তারকাদের মধ্য...

image

ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক

স্পোর্টস ডেস্ক : দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় চলমান যুদ্ধের মধ্যে সাধারণ মানুষের মৌলিক চাহিদা...

image

‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’

স্পোর্টস ডেস্ক : দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় চলমান যুদ্ধের...

image

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ...

  • company_logo