• লিড নিউজ
  • জাতীয়

ভারতীয়দের সুখবর দিল বাংলাদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। ভিসা দেওয়া প্রায় দুই মাস বন্ধ ছিল। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবনতির মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু করেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।

নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেন।

বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।

মন্তব্য (০)





image

‎ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধা

নিউজ ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে...

image

‎ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধী...

নিউজ ডেস্কঃ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জামায়াত আমির ডা. ...

image

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্র...

নিউজ ডেস্কঃ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মি...

image

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধ...

নিউজ ডেস্কঃ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মি...

image

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধা...

নিউজ ডেস্ক : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ...

  • company_logo