• সমগ্র বাংলা

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম ছিলেন।‎‎

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা। এসময় জেলা জজ কোর্টের সামনে সড়কে রাখা নির্মাণাধীন ড্রেনের বালুতে অটোরিকশার চাকা পিছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ইমাম ও অটোরিকশা চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এসময় পথচারীরা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। তবে ইমামের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বিকাল ৩টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞার সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহত ইমামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

দোষীদের ব্যাপারে দলমত দেখার দরকার নাই: হোক সে বিএনপি, আওয়...

ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জেলা প্রশাসনকে উদ্দ্যেশ্য করে বলেছেন, আ...

image

মিয়ানমারে পাচার : সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক-১৯

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি...

image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো...

লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৫ মানব পাচারকারী আটক: বন্দ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় ...

image

বাকৃবিতে আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণইফতার

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় আড়াই হা...

  • company_logo