ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। আজ (২০ ফেব্রুয়ারী) ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
শুক্রবার ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় ছিনতাইকারীদের একজন পালিয়ে গেলেও অন্য দুজন ছিনতাইকারী স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজারে ট্...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : কখনো ডিবি পুলিশ, কখনো র্যাবের স...

মন্তব্য (০)