• লিড নিউজ
  • জাতীয়

‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক।

‎আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা পরিদর্শন করে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

‎ডিএমপি কমিশনার জানান, শহিদ দিবস পালন কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। কেন্দ্রীয় শহিদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে, শহিদ মিনারের আশেপাশে সড়কে সাতটি পয়েন্টে ডাইভারশন ও নিরাপত্তা নিশ্চিতে ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলেন জানান তিনি।

‎এদিকে, র‍্যাব মহাপরিচালক বলেন, ‘নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই। শহিদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট প্রস্তুতের পাশাপাশি ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

‎এছাড়া শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় তিনশোর অধিক র‍্যাব সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

‎কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে বাজেট হবে না, জনগণের কল্যা...

নিউজ ডেস্কঃ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার বাজেট আর হবে ...

image

‎মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত ...

image

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য ...

image

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন সাত্তার পাটোয়ারী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণা কর্মকর্তা হিস...

image

আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ আগামী সপ্তাহের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের ...

  • company_logo