• সমগ্র বাংলা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার  রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ  (ওসি) শাহ-আলম বলেন, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়...

image

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের ২ আরোহি নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজারে ট্...

image

ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূল হোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : কখনো ডিবি পুলিশ, কখনো র‌্যাবের স...

image

পাবনায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আ...

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই ...

image

মা‌নিকগ‌ঞ্জে ভ্রাম্যমাণ আদাল‌তের অভিযানে ১৪ দোকানে জরিমানা

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিত্...

  • company_logo