ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান কালে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ১৪টি দোকানে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণে যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের বিশেষ ভাবে সচেতন করা হয়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)