ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীর তীরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসানুল আলম।
ঘটনাস্থলে পৌঁছালে মোবাইল কোর্টের নৌকা দেখে দুটি ড্রেজার ও কয়েকটি ভলগেট পালিয়ে যায়। এ সময় অভিযান চালিয়ে একটি ভলগেট বালুসহ আটক করা হয়।
আটক ভলগেটের ম্যানেজার মোঃ শরীফ ইসলাম (২৩) অবৈধ বালু উত্তোলনের অপরাধ স্বীকার করলে তাকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(ছ) ও ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসানুল আলম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

মন্তব্য (০)