• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে মোবাইল চুরির আখ্যা দেওয়ায় ৫ জনকে কুপিয়ে জখম, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার  কাঁচপুরে মোবাইল চুরির আখ্যা দেওয়ায় ৫ জনকে ছুরিকাঘাতে জখম করেছে আমিন মিয়া নামের এক যুবক। বুধবার রাত ১২ টায় উপজেলার কাচঁপুর এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী খবর পেয়ে ওই যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

আহতরা হলেন, নিরব মিয়া, মো: সুজন , কাউসার মিয়া , সোহান, চঞ্চল। তারা কাচঁপুর রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন কাচঁপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নিরব নামে একজনের মোবাইল চুরি করে। 

পরে নিরব খবর পেয়ে রাতে ৫/৭ জন গিয়ে মোবাইল দেওয়ার জন্য চাপ দেন। এতে পরবর্তীতে আমিন মোবাইল দেওয়ার কথা বলে খেলার মাঠে তাদের নিয়ে যায়। এ সময় কথা-কাটাকাটি একপর্যায়ে আমিন মিয়া উত্তেজিত হয়ে ৫ জনকে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে জখম করে। 

পরে আহত ৫ জনের পরিবার ও এলাকাবাসী খবর পেয়ে আমিন মিয়াকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।  আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মারাত্মক ভাবে আহত নিরব মিয়ার খালা শিউলি রাত ৩ টায় বাদি হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

গাইবান্ধার সাদুল্লাপুরে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দ...

image

ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়...

image

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের ২ আরোহি নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে কলেজ বাজারে ট্...

image

যশোরের শার্শায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক...

image

ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূল হোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : কখনো ডিবি পুলিশ, কখনো র‌্যাবের স...

  • company_logo