• লিড নিউজ
  • জাতীয়

রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পবিত্র রমজান মাসে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্কুলের ছুটির তালিকা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে শিক্ষক-কর্মচারীরা টানা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। ফলে রোজা ও ঈদ মিলিয়ে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

এর আগে রোজার পুরো মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে স্থগিতাদেশ দেওয়া হয়। এতে স্কুল খোলা না বন্ধ—এ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সর্বশেষ মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকায় সেই অনিশ্চয়তা দূর হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে এর আগে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছিল।

অন্যদিকে মাদরাসাগুলোতে নির্বাচনি ছুটির মধ্য দিয়েই ঈদের ছুটি শুরু হয়েছে। মাদরাসার বর্ষপঞ্জি অনুযায়ী, তাদের ছুটি চলবে ২৮ মার্চ পর্যন্ত।

কলেজ পর্যায়েও ঈদের ছুটি শুরু হয়েছে বুধবার থেকে। কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী, ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ। ফলে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদে কিছুটা পার্থক্য থাকলেও রোজা ও ঈদ ঘিরে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ বিরতির সুযোগ পাচ্ছেন।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo