• সমগ্র বাংলা

টেকনাফ সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী নৌকা ঘাট ও মিটা পানির ছড়া ঘাট এলাকায় সমুদ্র সৈকতে পৃথক স্থান থেকে এক তরুণ ও এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 

স্থানীয় জেলেদের বরাতে জানা যায়, ১৮ ফেব্রুয়ারী  বুধবার ভোর আনুমানিক ৬ টার দিকে মাছ ধরতে গিয়ে তারা প্রথমে উত্তর লম্বরী নৌকা ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন। কিছু দূরে মিটা পানির ছড়া ঘাট সংলগ্ন এলাকায় আরও একটি মরদেহ দেখতে পান। 

পরে স্থানীয়দের মাধ্যমে প্রশাসনকে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সাগরে ডুবে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি  তদন্ত চলছে।

এদিকে অপর একটি সূত্র দাবি করছে যে,  বুধবার ভোররাতে মিয়ানমারের আরাকান এলাকা থেকে রোহিঙ্গা বোঝাই ট্রলার ভিড়ে উপকূলে। হয়তো সেখানে তাড়াহুড়ো করতে গিয়ে  সাগরের পানিতে ডুবে মারা যায়।  স্হানীয় তুলা তলি এলাকার আব্দুল হাকিমের পুত্র রফিকের নেতৃত্বে মানবপাচার অব্যাহত রয়েছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল: তারেক রহমান ও ...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তার...

image

চাটমোহরে বিনার উদ্যোগে প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবস

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিন...

image

মিয়ানমারে পাচার: সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে ব...

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ...

image

ফরিদপুরের বাজারে উত্তাপ: চড়া দামে বিক্রি হচ্ছে মাছ-মাংস ও...

ফরিদপুর প্রতিনিধি : আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হতে ...

image

জামালপুরে নারী-পুরুষের সমতা ও সুসম্পর্ক উন্নয়নে ‘পুরুষের ...

জামালপুর প্রতিনিধি : পারিবারিক উন্নয়ন, পুষ্টির মান বৃদ্ধি এব...

  • company_logo