• সমগ্র বাংলা

জামালপুরে নারী-পুরুষের সমতা ও সুসম্পর্ক উন্নয়নে ‘পুরুষের সম্পৃক্ততা’ বিষয়ক প্রচারণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : পারিবারিক উন্নয়ন, পুষ্টির মান বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণে পুরুষের ইতিবাচক ভূমিকা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হলো বিশেষ প্রচারণা কর্মসূচি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদরের ডিটিআরসি (DTRC) মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “নারী পুরুষের সমতা সম্পর্ক উন্নয়নে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক প্রচারণা”।

আয়োজনটি পরিচালনা করে ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন’ (GESMIN - জেসমিন) প্রকল্প। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় উন্নয়ন সংঘ (Unnayan Sangha) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ অংশীদারিত্বে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মঞ্জুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, একটি সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনে এবং নারীদের অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করতে পুরুষের সহযোগিতামূলক মনোভাব অপরিহার্য।

দিনব্যাপী এই ক্যাম্পেইনে সমাজের বিভিন্ন স্তরের অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন স্থানীয় নারী উদ্যোক্তা (Women Entrepreneurs - WE) এবং কমিউনিটি মার্কেট এজেন্টরা (CMA)। এছাড়াও তৃণমূল পর্যায়ের প্রডিউসার গ্রুপের (PG) সদস্যদের স্বামীগণ, ‘মেন-কেয়ার’ (MenCare) অ্যাম্বাসেডর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজ এতে উপস্থিত ছিলেন।

জেসমিন প্রকল্পের ম্যানেজার অসীম চ্যাটার্জি জানান, প্রকল্পটি ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলায় (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করে আসছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় ২০১৮-২০২৩ মেয়াদে পরিচালিত এনএসভিসি (NSVC) প্রকল্পের একটি বর্ধিত অংশ। প্রকল্পটি নারীদের বাজার ব্যবস্থার সাথে সম্পৃক্তকরণ এবং জেন্ডার বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারী পুরুষরা পারিবারিক কাজে নারীদের সহায়তা করার এবং নারী-পুরুষের সমতাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল: তারেক রহমান ও ...

ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তার...

image

চাটমোহরে বিনার উদ্যোগে প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবস

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিন...

image

মিয়ানমারে পাচার: সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে ব...

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ...

image

টেকনাফ সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বর...

image

ফরিদপুরের বাজারে উত্তাপ: চড়া দামে বিক্রি হচ্ছে মাছ-মাংস ও...

ফরিদপুর প্রতিনিধি : আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হতে ...

  • company_logo