• লিড নিউজ
  • জাতীয়

মুক্তিযুদ্ধ ও চব্বিশ—দুটোকেই সম্মান করতে হবে: অর্থমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ আর ২৪’ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাত করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই মূল্যবোধ আছে। সম্মান করতে হবে।

‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‎অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ২৪-এর জায়গায় ২৪। এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধের ভিত্তিতে এই দেশের জন্ম হয়েছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানো আমাদের প্রথম দায়িত্ব, এ কারণেই আমরা বারবার এখানে আসি। যেকোনো উপলক্ষে তাদের স্মরণ করি।

‎তিনি আরও বলেন, দেশ হওয়ার পর অনেক আন্দোলন, বিপ্লব হয়েছে, মানুষ জীবন দিয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। যে দেশের মানুষের দেশে প্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারে না, সে দেশটার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এগুলো হচ্ছে দেশের ফাউন্ডেশনাল ভ্যালু।

‎অর্থমন্ত্রী বলেন, যারাই দেশ, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, আপোসহীন লড়েছে, তার মধ্যে বিএনপি অন্যতম। গণতন্ত্রের জন্য একটি দল এখনও লড়ে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo