• জাতীয়

নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই উনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। উনি যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন। উনাকে যেন আল্লাহ তায়ালা হেফাজতে রাখেন।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার খিলগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি বলেন, ফুলের মালা আমি নেব না। আমি চাই আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আর দুই রাকাত নফল নামাজ পড়ে তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি কোনদিন কল্পনাও করতে পারিনি দেশে এসে নির্বাচন করতে পারব এবং মন্ত্রী হব। সবকিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। পৃথিবীতে কারও কোন ক্ষমতা নাই এক আল্লাহ ছাড়া। 
‎
‎ধর্মমন্ত্রী বলেন, আমার নেতাকর্মীরা কোনো অন্যায় কাজে জড়িত হলে, অনিয়ম দুর্নীতি করলে, আমি তাদেরকে দল থেকে বহিষ্কার করব। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এখন শুধু জনগণের কল্যাণে কাজ করব। জনগণ যেভাবে চায় সেভাবেই মুরাদনগরকে পরিচালিত করব। তারেক রহমান আমাকে যে সম্মান দিয়েছে, সে সম্মানের মর্যাদা আমি রক্ষা করব।
‎
‎কায়কোবাদ বলেন, আমি ছিলাম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী। কেউ চিন্তা করেনি আমি বাংলাদেশে আসতে পারব। সেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে এমপি এবং মন্ত্রী বানিয়েছে। জীবনে আর কোন কিছুই চাই না। এখন শুধু আল্লাহর শুকরিয়া আদায় এবং জনগণের কল্যাণে কাজ করতে চাই।
‎
‎তিনি বলেন, মুরাদনগরকে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদকমুক্ত করতে হবে। জনগণকে হয়রানি, জুলুম-অত্যাচার করা যাবে না। মাস্তানি করা যাবে না।
‎
‎এ সময় তিনি নেতাকর্মীদেরকে ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে জীবিকা নির্বাহের পরামর্শ দেন।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo