• লিড নিউজ
  • জাতীয়

‎টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিতে যাওয়া বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট সদস্য অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।

‎মোট ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় তারেক রহমান ব্যতীত ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, পূর্ণমন্ত্রীদের মধ্যে দুজন এবং প্রতিমন্ত্রীদের মধ্যে একজন টেকনোক্র্যাট কোটায় শপথ নেবেন।

‎পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পাওয়া দুই টেকনোক্র্যাট সদস্য হলেন খলিলুর রহমান এবং আমিনুর রশিদ হাজী ইয়াসিন। এদের মধ্যে খলিলুর রহমান এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎অন্যদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ হাজী ইয়াসিনকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে তারা কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

‎প্রতিমন্ত্রীদের তালিকায় টেকনোক্র্যাট হিসেবে স্থান পেয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। নবনিযুক্ত এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের আগে আজ সকালেই সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo