ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য পাঁচজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে সরকার।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর শাখা। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া ডিএজিরা হলেন— মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)।
তাদের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক) ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...
নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

মন্তব্য (০)