• লিড নিউজ
  • জাতীয়

সীমিত পরিসরে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে বিএনপি সরকার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর খুবই সীমিত পরিসরে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। বিগত সতেরো বছরে প্রশাসনসহ সব সার্ভিসে যেসব মেধাবী, দক্ষ ও সৎ কর্মকর্তা পদোন্নতি বঞ্চনাসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন- তাদের দেশের স্বার্থে কাজে লাগানো হবে। তবে সরকার চুক্তিভিত্তিক নিয়োগের চর্চা বেশিদিন করবে না। মেধাভিত্তিক গতিশীল প্রশাসন গড়ে তোলার প্রশ্নে সরকারের মেয়াদে সর্বোচ্চ দুই বছরের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগের লাগাম টেনে ধরা হবে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুগান্তরকে বলেন, ‘দায়িত্ব নিতে যাওয়া বিএনপি সরকারকে কিছু চুক্তিভিত্তিক নিয়োগ দিতেই হবে। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অসংখ্য মেধাবী ও যোগ্য কর্মকর্তাকে প্রতিপক্ষ রাজনৈতিক ট্যাগ দিয়ে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করা হয়। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ে সুযোগ থাকলেও যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি- এমন কর্মকর্তার সংখ্যাও কম নয়। ফলে কাঙ্ক্ষিত মেধাভিত্তিক দক্ষ প্রশাসন করতে চাইলে আমাদের কিছু সিনিয়র স্যারদের কাজের সুযোগ দিয়ে মূল্যায়ন করতে হবে।’

সূত্র জানায়, শুধু জনপ্রশাসনে নয়, সব সার্ভিসে যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন- তাদের সুযোগ ও সক্ষমতা অনুযায়ী বিএনপি সরকার মূল্যায়ন করার উদ্যোগ নেবে। তবে মূল লক্ষ্য থাকবে- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একেবারে রাজনীতির বাইরে রেখে শুধুমাত্র জনস্বার্থে কাজে লাগানো। সরকারি কর্মচারীদের দক্ষতাবৃদ্ধিসহ তাদের জনগণের সেবা দেওয়ার মানসিকতায় গড়ে তোলা হবে।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo