• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। পাশাপাশি নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।

‎ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’

‎বিবৃতিতে আরও বলা হয়, ‘সব রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।’

‎নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণ হবে-আশা প্রকাশ করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার অভিপায় ব্যক্ত করেছে।

‎বিবৃতিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo