• খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের রেকর্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে রানের রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল। রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দুই প্রতিবেশী দেশের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ। অর্থাৎ জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে পাকিস্তানকে।

দুই দলের আগের সেরা সংগ্রহটাও ছিল ভারতের দখলে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ১৬০ রান করেছিল টিম ইন্ডিয়া। ৪ বছর টিকল সে রেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‍দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত।

দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন ওপেনার ইশান কিষান। ১৭ বলে ২৭ রান করেন শুভম দুবে। ২৯ বলে ৩২ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৪ বলে ২৫ রান করেন তিলক ভার্মা। 

রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। 

প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করতেই ভারত হারায় ওপেনার অভিষেক শর্মার উইকেট। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইশান কিষান। তিনি ৪০ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৭৭ রান করে ফেরেন।

ভারতের বিপক্ষে আজ টি-টোয়েন্টি ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি রেকর্ড, তবে সেটি যৌথভাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন উদাহরণ আছে আরও ৭টি।

এদিন পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। একটি করে উইকেট নেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo