• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনে বিএনপি ৪৯, জামায়াত ৩১ ও এনসিপি ৩.৫% ভোট পেয়েছে

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিলো ইসি।

‎নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায়, বিএনপি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে, দলটি মোট ২৯০টি আসনে তাদের প্রার্থী দিয়েছিল। এককভাবে দলটি মোট ২০৯টি আসন পেয়েছে।

‎দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে মোট ভোটের ৩১ দশমিক ৭৬ শতাংশ। দলটি ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এককভাবে মোট ৬৮টি আসনে জয় পেয়েছে।

‎তৃতীয় অবস্থানে কোনো দল নয়, বরং এ নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন বিএনপি আর জামায়াতের পরের অবস্থানে। তারা মোট ভোটের পাঁচ দশমিক ৭৯ শতাংশ পেয়েছেন। সারাদেশে ২৭৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে লড়াই করেছেন।

‎এর পরেই অবস্থান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তারা পেয়েছে মোট ভোটের তিন দশমিক ৫ শতাংশ। তারা ৩২টি আসনে তাদের প্রার্থী দিয়েছিলো, দলটির মোট ছয়জন প্রার্থী সংসদ সদ্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

‎এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে মোট ভোটের ২ দশমিক ৭০ শতাংশ, দলটি একটি আসনে জয় পেয়েছে।

‎বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে দুই দশমিক শূন্য নয় শতাংশ ভোট। এর বাইরে বাকি দলের ভোটের হার এক শতাংশেরও নিচে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৯৯টি আসনে প্রার্থী দিলেও দলটির প্রাপ্ত ভোটের হার দশমিক ৮৯ শতাংশ।

‎ভোটে অংশ নেয়া ৫০ টি দলের মধ্যে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জাতীয় পার্টিসহ ৯টি দল শূন্য শতাংশ ভোট পায়।

মন্তব্য (০)





image

ছায়া মন্ত্রিসভা কী, কীভাবে কাজ করে

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। মঙ্গলবারের মধ...

image

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শ...

image

রাজনৈতিক পালাবদল: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে ...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিধস বিজয়ের পর দলট...

image

‎নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স...

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যখন নির্দেশ...

image

আমি পদত্যাগ করিনি: আইজিপি

নিউজ ডেস্কঃ চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক...

  • company_logo