ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নব নির্বাচিত সরকারের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে বেকারত্ব ও রমজানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে বাজার স্থিতিশীল রাখতে নির্বাচনের আগেই গত বছরের থেকে ৪০ শতাংশ বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে, যা সরকারকে রমজানে স্বস্তি দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি এই তথ্য জানান।
টিসিবি জানিয়েছে, রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়া হবে। তালিকায় নিয়মিত পণ্য সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুরও থাকছে। সব মিলে শুধু নির্বাচিত সরকারই নয়, বাংলাদেশ ব্যাংক বলছে, কোন সংকট হবে না বাজারে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করবে সরকার।
এরইমধ্যে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ফলে পণ্য ছাড় ও পরিবহনের বাধা নেই। মূল্যস্ফীতি সামাল দিতে বাজারে ঘাটতি পড়তে দেয়া হবে না।
বাজার স্থিতিশীল থাকায় মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কোনো পণ্যেরই কোনো প্রকার ঘাটতি দেখা যাবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির স্বাভাবিক সংজ্ঞায় চাহিদা মোতাবেক যদি যোগান থাকে মূল্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। অর্থাৎ দেশবাসী একটি স্বস্তিদায়ক রমজান পার করবে বলে আমরা আশা করছি।’
তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুদ করা আছে। আমদানিকারকরা মজুদ করা পণ্য সঠিকভাবে বিতরণ করলে আশা করি কোনো পণ্যের ঘাটতি থাকবে না।’
নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...
নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

মন্তব্য (০)