• লিড নিউজ
  • জাতীয়

‎দায়িত্ব শেষ হবার পর সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা দায়িত্ব শেষ হবার পর বিশ্বব্যাপী ওনার সামাজিক কাজ নিয়েই ব্যস্ত থাকবেন তিনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

‎প্রেস সচিব বলেন, ‘উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান, তারা দেশের জন্য কাজ করেছেন, তারা এখানেই থাকবেন এবং সরকারের বাইরে থেকেও দেশের জন্য কাজ করে যাবেন।’

‎গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে যাবেন উপদেষ্টারা। তাদের বাসায় পৌঁছে দেয়া হবে পতাকা ছাড়া গাড়িতে।’

‎এসময় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনকে ইতিহাসের ‘সেরা নির্বাচন’ অভিহিত করে তিনি বলেন, ‘গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা থাকায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল হয়েছে।’

‎তিনি বলেন, ‘ঐতিহাসিক ও সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসারসহ সব বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছেন। ভোটগ্রহণকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে বসে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রে কথা বলেছেন।’

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo