ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬জন সংসদ সদস্য পদপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এরা হলেন- বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র), সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম ঘোড়া), গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল খালেক (হাতপাখা), জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ও গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪টি। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০.২২ %। এরমধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১০৭২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।
নির্বাচনী নীতিমালা অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। কিন্তু ওই ৬জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের অনেক কম। সে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করে রা...
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদ থে...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-১...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার ...

মন্তব্য (০)