• সমগ্র বাংলা

ফরিদপুরে দুই গ্রুপের সংঘর্ষ: রণক্ষেত্র, আহত ২০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধের জেরে দফায় দফায়  সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই সংঘাতের সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর এবং সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও ভোট দেওয়া নিয়ে বিরোধ চলছিল।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত সালথার খারদিয়া ও বোয়ালমারীর ময়েনদিয়া বাজার এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলাকারীরা সাধারণ মানুষের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, "আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

মন্তব্য (০)





image

হালুয়াঘাটে নির্বাচনে কারচুপির অভিযোগ: ফলাফল পুনর্গণনার দা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-১...

image

পাবনা-৩ আসনে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা প্রতিনিধি : পাবনা ৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে...

image

জুলাই চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার কালীগঞ্জে চব্বিশের গণঅ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ...

image

কেন্দ্র দখল করে ব্যালটে সিল,পাঁচ কেন্দ্রের ফলাফল স্থগিত এ...

গাইবান্ধা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র...

image

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেন...

  • company_logo