• লিড নিউজ
  • জাতীয়

‎প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে: ইইউর পর্যবেক্ষক প্রধান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

‎নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

‎ইভারস আইজাবস বলেন, ‘ইইউর পর্যবেক্ষকরা ৮০৫টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে। যদিও, নারীদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা ছিল।’

‎নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন।’ 

‎নির্বাচনে কম সংখ্যক নারীর অংশগ্রহণ নারী ক্ষমতায়নে রাজনৈতিক স্বদিচ্ছার অভাবকে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন ইইউর পর্যবেক্ষক প্রধান। 

‎তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পুরুষতান্ত্রিক হয়রানি, চরিত্রহরণ এবং যৌন নির্যাতনমূলক হয়রানি ছিল। যা গণতান্ত্রিক চর্চায় থাকতে পারে না। ডিজিটালি যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ইইউ।’

‎নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেছেন ইভারস আইজাবস।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo