ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ একটি সেলুনে গ্যাস বিস্ফোরণে ৩জন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নেওয়া হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় ফতুল্লার ঢাকা টেক্সটাইল মিল সংলগ্ন সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ সেলুনের মালিক নরসুন্দর মিন্টু ছাড়াও একজন পথচারী রয়েছেন। তাৎক্ষণিক ওই পথচারীর নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, নরসুন্দর মিন্টুর সেলুনটি কিছুদিন ধরে বন্ধ ছিল। সেলুনের ভেতরে তিতাস গ্যাসের লাইন থেকে গ্যাস লিক হয়ে রুমে জমা হয়েছিল। বৈদ্যুতিক লাইট ফ্যান অন করার সময় বিদ্যুতের স্পার্কের সঙ্গে গ্যাসের সংযোগে হঠাৎ সেই গ্যাসে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সময় সেলুনের ভেতরে থাকা নরসুন্দরসহ আশপাশে থাকা নরসুন্দরসহ একজন আগুনে দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন কালের কণ্ঠকে জানান, বৈদ্যুতিক লাইট, ফ্যানের সুইচ চালু করার সময় দোকানের ভেতরে জমে থাকা গ্যাসের সঙ্গে বৈদ্যুতিক স্পার্ক-এর সংযোগে আগুন লাগে। দুজনের মধ্যে দোকানের ভেতরে থাকা নরসুন্দর বেশি দগ্ধ হয়েছে এবং পথচারী একজন কিছুটা দগ্ধ হয়।
দগ্ধরা বর্তমানে ঢাকা বান ইউনিটে ভর্তি আছেন। আহত পথচারীর পরিচয় এখনো জানা যায়নি।
জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪...
ময়মনসিংহ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আস...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্...
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নবন...
পাবনা প্রতিনিধি : পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিত...

মন্তব্য (০)