• সমগ্র বাংলা

সরিষাবাড়ির ইতিহাসে অভূতপূর্ব সাফল্য: প্রতিটি কেন্দ্রেই বিজয়ী বিএনপির শামীম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার (শামীম) অসাধারণ নিরঙ্কুশ জয় অর্জন করেছেন। উপজেলার সব ৮৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই তিনি বিজয়ী হয়েছেন। যা এই আসনের নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।

গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত নির্বাচনের সরিষাবাড়ী উপজেলার সকল কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শামীম তালুকদার মোট ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল পেয়েছেন মাত্র ৪৪ হাজার ৯৪৭ ভোট। এতে বিজয়ের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোট-যা জেলার অন্যান্য আসনের তুলনায়ও উল্লেখযোগ্য।
এমনকি জামায়াত প্রার্থী আব্দুল আওয়ালের নিজ এলাকার আরামনগর মাদ্রাসা কেন্দ্রেও ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন। ওই কেন্দ্রে আব্দুল আওয়াল পেয়েছেন ৫৫২ ভোট, বিপরীতে শামীম তালুকদার পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট। ব্যবধান হয়েছে ১ হাজার ১৬২ ভোট। এই ফলাফল স্থানীয় জনগণের ব্যাপক আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা।

জামালপুর জেলায় বিএনপির প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করলেও সরিষাবাড়ীতে প্রতিটি কেন্দ্রে জয়ের এই রেকর্ড শামীম তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রমাণ। প্রাপ্ত তথ্য অনুসারে জামালপুর-৪ আসনের ফলাফল জেলার মধ্যে ভোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে, এবং বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যান্য বিজয়ীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই অর্জন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

বিজয়ী প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বলেন- “প্রতিটি কেন্দ্রে জনগণের এই অকুণ্ঠ সমর্থন আমার জন্য বিশাল দায়িত্ব। আমি সরিষাবাড়ী ও জামালপুরের উন্নয়ন, শান্তি এবং জনকল্যাণে নিরলস কাজ করে যাব।”

জামালপুর জেলায় বিএনপির এই ক্লিন সুইপ (৫টি আসনেই জয়) নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ফরিদুল কবির তালুকদারের এই রেকর্ড ভোটপ্রাপ্তি দলের জন্য অতিরিক্ত গর্বের বিষয়।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে সেলুনে গ্যাস বিস্ফোরণ,শিশু সহ ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ একটি সেলু...

image

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

ময়মনসিংহ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আস...

image

নারায়ণগঞ্জে জামানত হারালেন ৩৬ প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্...

image

ময়মনসিংহ ৫ মুক্তাগাছার নবনির্বাচিত এমপি জাকির হোসেন বাবলু...

ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নবন...

image

পাবনা-৩ ও ৪ আসনে ভোট পুনঃ গণনার দাবীতে পাবনা জেলা প্রশাসক...

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিত...

  • company_logo