• সমগ্র বাংলা

দিনাজপুরের ৬টির ৫ টিতে ধানের শীষ, একটিতে বিদ্রোহী স্বতন্ত্রের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৫টিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ধানের শীষ। একটি জয় পেয়েছে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী। 

দিনাজপুর ১ ( বীরগঞ্জ- কাহারোল) আসনে বিএনপির ধানের শীষ মনজুরুল হক ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী শিবিরের সাবেক নেতা মতিউর রহমান পেয়েছেন ১লাখ  ১৭ হাজার ৪৮১ ভোট।

দিনাজপুর  ২ ( বিরল- বোচাগঞ্জ ) আসনে বিএনপির ধানের শীষে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান   এ.কে.এম আফজালুল আলম দাঁড়িপাল্লায় পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭  ভোট।

দিনাজপুর সদর ৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। এর আগে তিনি দিনাজপুর পৌরসভায় পরপর তিনবার মেয়র ছিলেন। এর মধ্যে আওয়ামী সরকার আমলে তৎকালীন সময়ে আওয়ামী লীগের হুইপ ইকবালুর রহিমের বিপরিতে এমপি পদে নির্বাচন করেছিলেন। তবে জয় মিলেনি তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা এ্যাডভোকেট মাঈনুল আলম পেয়েছেন ১ লাখ  ৩৬ হাজার ২৩৯ ভোট

দিনাজপুর ৪ ( চিরিরবন্দর - খানসামা) আসনে বিএনপির ধানের শীষে  ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া। বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে তাকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াতে ইসলামীর আফতাব উদ্দিন মোল্লা  পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।

দিনাজপুর ৫ ( পাবর্তীপুর- ফুলবাড়ী) আসনে জয় পেয়েছেন  বিএনপির বহিষ্কৃত সতন্ত্র প্রার্থী এ.জেড.এম রেজোয়ানুল হক। তার প্রাপ্ত ভোট ১ লাখ ২৪ হাজার ৪৮৪ । বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে বিএনপির হয়ে ৬বার  এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন প্রবীন ওই বিএনপি নেতা। ত্রয়োদশ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল তারেক রহমানের আইনজীবি ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামানকে। প্রতিদ্বন্দ্বীয় অংশ নিতে লন্ডন থেকে উড়ে এসেছিলেন তিনিধানের শীষ মার্কায়  ৯৮ হাজার ৫৪৪ ভোট পেয়ে তৃতীয় অবস্হানে রয়েছেন তিনি। নিকটতম দ্বিতীয়  অবস্হানে  ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির ডাঃ আব্দুল আহাদ পেয়েছেন ১লাখ ১০ হাজার ১৯৫ ভোট। 

দিনাজপুর ৬  ( বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে বিএনপির ধানের শীষে ডাঃ (এ.জেড.এম) আবু জাফর মোঃ জাহিদ হোসেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির স্হায়ী কমিটির সদস্য। পাশাপাশি দলের চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে খ্যাতি পিরিচিতি রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর  আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লায় পেয়েছেন ১লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

মন্তব্য (০)





image

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ

ময়মনসিংহ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আস...

image

নারায়ণগঞ্জে জামানত হারালেন ৩৬ প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্...

image

ময়মনসিংহ ৫ মুক্তাগাছার নবনির্বাচিত এমপি জাকির হোসেন বাবলু...

ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নবন...

image

পাবনা-৩ ও ৪ আসনে ভোট পুনঃ গণনার দাবীতে পাবনা জেলা প্রশাসক...

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিত...

image

গোপালপুরে ৭৭ ভোট কেন্দ্রের মধ্যে ৪ কেন্দ্রে না ভোট জয়লাভ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ত্রয়োদশ জাত...

  • company_logo