ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) যমুনায় তিনি সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
এর আগে, ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
সকালে প্রধান উপদেষ্টা গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় স...
নিউজ ডেস্কঃ সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়ে...
নিউজ ডেস্কঃ চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির...
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্রীয়ভাবে চার ধরন...

মন্তব্য (০)