ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার তিনটি পৃথক ভোটকেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের পরিচয় আটক ব্যক্তিরা হলেন: মাওলানা মো. আমজাদ হোসেন: সভাপতি, ফরিদপুর জেলা খেলাফত মজলিস। (আটক স্থান: নারানদিয়া স্কুল কেন্দ্র) আবুল কালাম: সাধারণ সম্পাদক, গট্টি ইউনিয়ন বিএনপি। (আটক স্থান: জয়ঝাপ স্কুল কেন্দ্র) মো. রবিউল: বিএনপি কর্মী। (আটক স্থান: ইউসুফদিয়া স্কুল কেন্দ্র)
সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া স্কুল কেন্দ্রে কারচুপি ও বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাদের আটক করে। সেনাবাহিনী জানায়, ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং যেকোনো ধরনের বাধার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, "আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটগণ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা যেকোনো অনিয়ম কঠোর হস্তে দমন করব।"
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-২ ...
নিউজ ডেস্কঃ শেরপুরে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ৩টি ব্যাল...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে চল...

মন্তব্য (০)