• সমগ্র বাংলা

ফরিদপুরে ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট ও সরঞ্জাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে  চারটি আসনের প্রতিটি কেন্দ্রে ব্যালেট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলার নয়টি উপজেলা পরিষদ থেকে এই মালামাল সরবরাহ করা হয়।

প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে স্বচ্ছ ব্যালেট বাক্স, গণভোটসহ ব্যালেট পেপার, ভোটার লিস্ট, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, আগামীকালের ভোট গ্রহণ উপলক্ষে সকল প্রিজাইডিং অফিসারের নিকট প্রতিটি ভোট কেন্দ্রে সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।  পুলিশ ও অস্ত্রধারী আনসার সদস্যরা তাদের কেন্দ্রে পৌছাবেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় দুটি অস্থায়ী কেন্দ্রসহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫৭টি। যার মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র ৩৭৬টি।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo