• সমগ্র বাংলা

১.৮৬ কোটি টাকার অবৈধ সম্পদ: ফরিদপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া আক্তার রুমার (৪৬) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলাটি দায়ের করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, তানিয়া আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৯৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৩ লাখ ৩২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে এই অবৈধ সম্পদ অর্জিত হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

রাতে ফরিদপুর দুদকের উপ-পরিচালক রতন কুমার দাস জানান, আসামির আর্থিক নথিপত্র বিশ্লেষণ করে আয়ের উৎসের সাথে সম্পদের বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে।

মন্তব্য (০)





image

জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের ম...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিয...

image

পাবনায় যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক তানভীর জুয়েল লিখন ফের ধ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর যুবদলের বহিষ্কৃত আহ্বায...

image

ঝুঁকিপূর্ণ কেন্দ্রেই বাড়তি নজর: রংপুর বিভাগে চার হাজারের ...

রংপুর ব্যুরো : গণভোট ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে র...

image

সংসদ নির্বাচনে হিলি স্থল বন্দরে ৩ দিনের ছুটি

দিনাজপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিন...

image

ঠাকুরগাঁও হঠাৎ পাড়ায় মমিনুলের বাড়ি পুড়ে ছাই।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর পৌর হঠাৎপাড়া এলাকায় ভয়াবহ...

  • company_logo