ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক তানভীর লিখন জুয়েল ফের ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণায় যোগদান করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের ডেকে লিখিতভাবে এ তথ্য জানান তিনি।
লিখিত বক্তব্য তানভীর লিখন জুয়েল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চাটমোহরে স্থানীয় প্রার্থী ঘোড়া প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি তাকে ব্যাপকভাবে চিন্তিত করে তোলে। তাই বিগত সময়ের ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে তিনি পুনরায় বিএনপি'র দলীয় প্রার্থী কৃষিবিদ হাসান জাফর তুহিন এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণায় পুনরায় অংশগ্রহণ করলেন।
তিনি আরো জানান, বিএনপি'র কতিপয় নেতা কর্মীরা তাকে ভুল বুঝিয়ে ধানের শীষের পক্ষে অবস্থান নিতে ও বক্তব্য দিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি তার ভুল বুঝতে পেরে ধানের শীষের পক্ষে ফিরে আসলেন। একই সাথে ধানের শীষের পক্ষে অন্যান্য নেতাকর্মীদের ফিরে এসে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে আহ্বান জানান।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)