• লিড নিউজ
  • জাতীয়

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধ উন্নত করে এবং মানুষকে সংশোধন করে সঠিক পথে নিয়ে যায়। তিনি আরও জানান, শুধু বই নয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

‎এ সময় ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কয়েকটি ধর্মীয় বই উপহার হিসেবে তুলে দেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo