ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আগেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ লক্ষ পিস ইয়াবা জব্দ করে।
নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছে। মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে। সংবাদ পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। অপরদিকে মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি মাদক বহন করে অগ্রসর হতে থাকে। এসময় নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া করে মাদকভর্তি বস্তা আটক করে। এসময় নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে জব্দকৃত বস্তাসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশী করে মোট ৫ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হয়েছে ।
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিয...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর যুবদলের বহিষ্কৃত আহ্বায...
রংপুর ব্যুরো : গণভোট ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে র...

মন্তব্য (০)