• লিড নিউজ
  • জাতীয়

তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করল ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : নানা সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির পর ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান নির্বাচনের দিন ভোটার, প্রার্থী এবং এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন।

এর আগে রোববার রাতে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল। পরে এ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়।

ইসির নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে সচিব বলেন, ‘মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন, তবে কোনোভাবেই গোপন কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা যাবে না।’

এর আগে বিকেলে মোবাইল ফোন নিয়ে ইসির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বৈঠক করে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা। এদিন একই বিষয়ে আপত্তি জানিয়ে ইসির সাথে বৈঠক করে ডাকসুর একটি প্রতিনিধি দল।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ এসেছিলেন। তাদের প্রধান কনসার্ন ছিল মোবাইল ফোন। এখানে কিছুটা মিসকমিউনিকেশন হয়েছে। আমরা যা বোঝাতে চেয়েছি, তা লিখিতভাবে সেভাবে প্রকাশ পায়নি। মোবাইল ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধ থাকবে, যা আমরা এখন ফিল্টার করছি।’

মন্তব্য (০)





image

‎২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার

নিউজ ডেস্কঃ দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে ২ লা...

image

ন্যায়বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্কঃ আমাদের সমাজে, ইতিহাসে-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্ক...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদে...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদে...

image

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ‎

নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্য...

  • company_logo